ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

১০ হাজার টন চিনি কিনবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৪, ৪:৫৫ বিকাল

Link Copied!

স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান উপলক্ষে এসব চিনি কেনা হবে। আজ (২০ মার্চ ২০২৪) বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

১৬০ টাকা কেজি দরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে এই চিনি কেনা হবে। টিসিবি এসব চিনি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকে এই চিনি কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপতত কেনা হবে।

তিনি বলেন, বিদেশ থেকে চিনি আমদানি করতে একটু সময় লাগছে। এখন যেহেতু এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে তাই সাময়িকভাবে সরকার টু সরকার ১৬০ টাকা কেজি দরে চিনি কেনা হচ্ছে। এই চিনি সরকারি মিলে উৎপাদিত।

এ ছাড়া আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেজিপ্রতি ১০০ টাকা ৮০ পয়সা দরে ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা