ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হৃদরোগের সতর্কসংকেত উপেক্ষা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ বিকাল

Link Copied!

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হৃদরোগের কোনো সতর্কসংকেত বা লক্ষণ উপেক্ষা করা যাবে না। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মারা যান। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সবাই সচেতন এবং সচেতনতার গুরুত্ব উপলব্ধি করেন। কিন্তু অনেক সময় সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এ ধরনের প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হৃদয়ের কোনো সংকেত বা সতর্কবার্তাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেই জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।

এর আগে সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতেও অংশ নেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

মেক্সিকোর উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে হারিকেন পোলো

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, ভোরে কুয়াশা-শিশির

চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Dhaka University and Insurance News BD to Conduct Joint Research on Challenges and Prospects of the Insurance Sector

শীতের আগেই দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে নির্মাণকাজ বন্ধ

এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে পাচার, ডিলারকে জরিমানা

নিষেধাজ্ঞার চাপেও থামেনি ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল

গভীর নিম্নচাপের প্রভাবে কয়েক দিন বাড়তে পারে বৃষ্টি

ময়মনসিংহে বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি

বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণায় ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি