
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু।
সে হিসাবে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৫৫।