ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ সকাল

Link Copied!

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে করণীয় নির্ধারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দেশের বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে সড়ক দুর্ঘটনা বা রোড ক্রাশের আচরণগত ঝুঁকি কমানো এবং জাতীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনার একক তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) আর্থিক সহযোগিতায় বেসরকারি স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) সভাটি আয়োজন করে।

সভায় ব্লমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. ওয়াদুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জোনের ডেপুটি কমিশনার, পরিবেশ অধিদপ্তর এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানগত তারতম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নিহত ও আহতদের তথ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিটি নাগরিকের মৃত্যুসনদে মৃত্যুর প্রকৃত কারণ লিপিবদ্ধ করা এবং উপজেলা বা জেলা পর্যায়ে প্রকাশিত সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সড়ক দুর্ঘটনা কমাতে মানসম্মত হেলমেটের সঠিক ব্যবহার এবং সুনির্দিষ্ট গতিসীমা মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত সংখ্যক এআই ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ডোপ টেস্টের মাধ্যমে চালকদের মাদক গ্রহণ পরীক্ষা চালানোর জন্য সহায়তা চান। চালকদের স্বাস্থ্য পরীক্ষা এবং ডিএমপির কর্মকর্তাদের ট্রাফিক আইন প্রয়োগের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য অংশীজনদের সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন সড়ক দুর্ঘটনাসংশ্লিষ্ট আচরণগত ঝুঁকি এবং এসব ঝুঁকি থেকে উত্তরণের জন্য দেশের বিদ্যমান আইন ও বিধিমালা বিষয়ে গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরেন। সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী সামগ্রিক রোড সেফটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারীরা যানবাহনে সিটবেল্ট ও সুরক্ষিত শিশু আসন নিশ্চিত করা, চালকদের প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা, শব্দদূষণ কমানো এবং চালক ও পথচারীদের মধ্যে জনসচেতনতা বাড়াতে আরও সমন্বিত কার্যক্রম গ্রহণের বিষয়ে মত দেন।

পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শব্দদূষণ নিয়ে তারা নিয়মিত কাজ করছেন এবং আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির উত্তরণের চেষ্টা করছেন।

অন্য এক অংশগ্রহণকারী বলেন, ঢাকাকে বসবাস উপযোগী করতে দুটি বিষয়ের বাস্তবায়ন প্রয়োজন। একটি হলো শহরকে সুন্দর করা এবং অন্যটি হলো শহর ধ্বংসের জন্য যারা বিভিন্ন কাজ করছে, তাদের সেই কাজের জন্য জরিমানা করা।

বিআইজিআরএসের প্রতিনিধি জানান, সড়ক নিরাপত্তার উন্নয়নে ট্রাফিক আইন প্রয়োগ বিষয়ে তারা ৪০০ পুলিশ সদস্যকে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়েছেন।

সভাপতি তার বক্তব্যে ডিএমপির চলমান সড়ক নিরাপত্তা কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পূর্বাচল ৩০০ ফিট রাস্তাসহ বিভিন্ন সড়কে স্পিড ক্যামেরা স্থাপন, মহাখালীসহ অন্যান্য বাসস্ট্যান্ড থেকে অপ্রয়োজনীয় বাস অন্যত্র স্থানান্তর এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে Noise Barrier মেশিন স্থাপনের বিষয় উল্লেখ করেন।

তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সড়ক নিরাপত্তা-সংশ্লিষ্ট কার্যক্রম এবং এসব প্রতিষ্ঠান কীভাবে ডিএমপিকে সহায়তা করতে পারে, সে বিষয়ে জানতে চান। তিনি ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের আইন প্রয়োগসহ অন্যান্য কাজে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ, যানবাহনের গতি পরিমাপের জন্য পুলিশকে স্পিড রাডার ক্যামেরা সরবরাহ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য টিভিসি তৈরিতে ডিএমপিকে সহায়তা এবং মানসম্মত স্ট্যান্ডার্ড হেলমেট তৈরির পাশাপাশি আইন প্রয়োগে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে ডিএমপিকে সহায়তার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া তিনি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান। সড়ক দুর্ঘটনার তথ্যের তারতম্য ও আন্ডার রিপোর্টিং কমাতে পুলিশের তথ্যের সঙ্গে হাসপাতালের তথ্যের তুলনামূলক চিত্র অনুধাবনের জন্য সিআইপিআরবির প্রস্তাবিত গবেষণা পরিচালনার প্রতিও তিনি সমর্থন জানান। এ কাজে ঢাকার সব হাসপাতালকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

সভাপতি দৃঢ়তার সঙ্গে আশ্বাস দেন, সড়ক দুর্ঘটনা নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ সবসময় প্রস্তুত। যেকোনো প্রতিষ্ঠান ডিএমপির কাছে কোনো সহায়তা চাইলে ডিএমপির পক্ষ থেকে সার্বাত্মক সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে তরল ও পুষ্টিকর খাবারের পরামর্শ