ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ সকাল

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার জাগীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ষা ও তার এক সঙ্গী রিকশায় করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জাগীর ব্রিজ পার হয়ে বাড়িতে যাচ্ছিলেন। ব্রিজের ওপর উঠলে সেলফি পরিবহনের একটি বাস তাদের রিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বর্ষার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার সঙ্গী ও রিকশাচালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার বলেন, ঢাকাগামী একটি বাসের চাপায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা