ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বছরের প্রথম দিনই বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ৯:৩৬ সকাল

Link Copied!

বছরের প্রথম দিনই বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। ঢাকার বায়ু মানে আজও তেমন উন্নতি ঘটেনি। সোমবার (১ জানুয়ারী) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৪ অর্থাৎ এখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। শহরটির স্কোর হচ্ছে ২১৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

দূষণে বিষাক্ত বায়ু, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে গানার আক্রা এবং শহরটির স্কোর হচ্ছে ২১৩। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২