ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৩, ২:১০ বিকাল

Link Copied!

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস – ২০২৩’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ” অভিগম্য লাগসই লাখো প্রযুক্তি নিশ্চিত করবে সেরিব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জীবন চলার গতি।”

মন্ত্রী বলেন, সরকার সকল ধরণের প্রতিবন্ধীতা শণাক্ত করে নিয়মিত ভাতা প্রদান করছে। প্রতিবন্ধিতার ধরণ অনুসারে চিকিৎসা ও পূনর্বাসন করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেন, দেশের আট বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন তৈরি করা হবে। আগামীর বাংলাদেশে সেরিব্রাল পালসিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি স্বাচ্ছন্দে বসবাস করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান বক্তব্য রাখেন। আলোচনা সভায় সেরিব্রাল পালসি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে মন্ত্রী সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২