ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  • অন্যান্য

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ । ১২ জন

দেশের আট জেলায় আজ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগের ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৬ মার্চ) রাতের অভ্যন্তরীণ নদীবন্দর সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারি সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।