ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ । ৪৯ জন

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে নতুন নির্ধারিত দামে মূল্যবান ধাতু দুটি বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা কমানো হয়।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

এদিকে রুপার দামও নতুন করে সমন্বয় করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায় প্রতি ভরি। ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৪ বার এবং রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে।