ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার শঙ্কা নেই: বিপিসি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ । ৩৯ জন

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিকল্প বাজারের চিন্তা, তবে দাম বাড়ার শঙ্কা নেই

বিপিসি চেয়ারম্যান বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে, তাতে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ইতোমধ্যে ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের বর্তমান মজুত (ব্যবহারযোগ্য হিসেবে)

ডিজেল: ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টন (১৪ দিন)

অকটেন: ৩৪ হাজার মেট্রিক টন (২৮ দিন)

পেট্রোল: ১৯ হাজার মেট্রিক টন (১৫ দিন)

ফার্নেস অয়েল: ৭৬ হাজার মেট্রিক টন (৯৩ দিন)

জেট এ-১: ৫৫ হাজার মেট্রিক টন (৩০ দিন)

বিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।