ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

তেলের সংকটের কারণে রাজশাহীতে বর্জ্য অপসারণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ । ১৬ জন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম তেলের সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা অপসরণ করা সম্ভব হয়নি, ফলে সড়ক, অলিগলি ও ডাস্টবিনে বর্জ্য জমে জনদূর্ভোগ বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাসিকের বর্জ্য পরিবহনের গাড়িতে পর্যাপ্ত জ্বালানি না থাকায় নিয়মিত ময়লা অপসারণ সম্ভব হয়নি। ঘোড়া চত্তরসহ নগরের সব সেকেন্ডারি পয়েন্টে ময়লার স্তূপ লক্ষ্য করা গেছে, যা দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণের ঝুঁকি বাড়াচ্ছে।

নগরবাসী দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন। বিলসিমলার বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, “দুই-তিন দিন ধরে ডাস্টবিনের ময়লা অপসারণ হয়নি, ফলে দুর্গন্ধ ও চলাচলে সমস্যা হচ্ছে।”

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহের সমস্যা সমাধান করা হয়েছে। তিনি জানান, “শুক্রবার থেকে কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার রাত থেকেই বর্জ্য অপসারণ পুনরায় শুরু হবে।”