ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  • অন্যান্য

কিডনি বাঁচাতে এই খাবারগুলো এড়িয়ে চলুন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ । ২৩ জন

মানবদেহে কিডনি ফিল্টারের মতো কাজ করে। এটি সারাদিন ধরে রক্ত পরিস্রুত করে, শরীর থেকে টক্সিন বের করে, রক্তে খনিজের সমতা বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই কিডনি সুস্থ থাকা অত্যন্ত জরুরি।

তবে সাম্প্রতিক বছরগুলোতে কিডনির রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মূল কারণ: ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

কিডনি সুস্থ রাখতে এড়িয়ে চলার মতো খাবার ও অভ্যাস:

সোডাজাতীয় পানীয়: কোল্ড ড্রিংক্স ও চিনি মিশ্রিত পানীয়ে থাকা ফসফরাস কিডনির জন্য ক্ষতিকর। কিডনির জন্য সবচেয়ে ভালো পানীয় হলো পানি।

প্রক্রিয়াজাত মাংস: হট ডগ, বেকন, সসেজের মতো প্রসেসড মিটে প্রচুর সোডিয়াম থাকে, যা কিডনির জন্য মারাত্মক।

নোনতা স্ন্যাকস ও ফাস্ট ফুড: চিপস, চানাচুর, ভাজাভুজি, বিরিয়ানি, রোল, চাউমিন, মোমো—এগুলোতে অতিরিক্ত ফ্যাট ও সোডিয়াম থাকে।

মদ্যপান ও ধূমপান: এই দুটি অভ্যাস কিডনিকে ক্ষতি করে এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

কিডনিকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন:

ফল, শাকসবজি

গোটা শস্য, সামুদ্রিক মাছ, ডিম, চিকেন

বাদাম, লেবুজাতীয় ফল, সয়া পণ্য

সুস্থ কিডনি মানে সুস্থ শরীর। ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দিতে পারে।