ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ । ১০৬ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ভোরের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।