ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ । ৩২ জন

মাগুরায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহামুদুর রহমান মন্ডল (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কচুয়া ডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহামুদুর রহমান মন্ডল শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাফিজার মণ্ডলের ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, মাহামুদুর রহমান মোটরসাইকেলযোগে মাগুরা থেকে নিজ বাড়ি ছয়ঘরিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার কচুয়া ডুবি এলাকায় সায়মা ফুডের সামনে যশোর থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।