উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, সময়ের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
দৈনিক পূর্বাভাস
২৮ আগস্ট ২০২৫
রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২৯ আগস্ট ২০২৫
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩০ আগস্ট ২০২৫
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৩১ আগস্ট ২০২৫
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১ সেপ্টেম্বর ২০২৫
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস
এ সময়ের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।


