ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বগাজান-মল্লিকবাড়ী সড়কের বগাজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা বগাজান গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মশিউর রহমান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদার বড় ভাই ফরহাদ ব্যাটারিচালিত অটোরিকশা চালান। মঙ্গলবার তিনি বাড়ির পাশে অটোরিকশাটি রেখে খাবার খেতে বাসায় যান। এ সময় অসাবধানতাবশত গাড়ির চাবি অটোরিকশাতেই রয়ে যায়।

ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অজান্তে সানজিদা অটোরিকশাটি চালু করতে বা চালাতে যায়। এ সময় অটোরিকশাটি সচল হয়ে গেলে সে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে সানজিদাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

এসআই মশিউর রহমান জানান, অটোরিকশার চাকায় পিষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জরুরি ঝুঁকি মোকাবিলায় সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

ভাটারায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ২, উদ্ধার ১১ জেলে

অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে বড় ধরনের শরণার্থী সংকটের আশঙ্কা

স্বাধীন তদারকি ও জবাবদিহিতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

ডেঙ্গু চিকিৎসায় ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া

899 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত