ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মহাখালী ডিওএইচএস এলাকাবাসীদের স্বাস্থ্য ঝুঁকি, বিএমএসএসের বিবৃতি

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ১০:৩৫ বিকাল

Link Copied!

মহাখালী ডিওএইচএস-এর মতো জনবসতিপূর্ণ ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরা আবাসিক এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি)’র সিগারেট কারখানা থাকায় এলাকাবাসীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে মনে করছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)। প্রতিষ্ঠানটি মনে করছে, এখানে অবস্থিত তামাক কারখানাটি হতে নির্গত দূষিত বাতাস, তামাকের উৎকট গন্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসের মাধ্যমে সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি কারখানাটির অল্প দুরেই স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য তীব্র স্বাস্থ্যঝুঁকিপূর্ণ স্থানে পরিনত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২২ মে ২০২৫ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন বায়ুদূষণজনিত কারণে। বাংলাদেশে রাজধানী ঢাকা শহরের বায়ূ দুষনের অবস্থাও অত্যন্ত করুন। তামাক কারখানার ধোঁয়া শহরের বায়ূ দূষণের মাত্রাকে আরো ভয়াবহ করে তুলছে। উল্লেখ্য তামাকের ধোঁয়ায় রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান এবং তেজস্ক্রিয় পদার্থ যার মধ্যে অন্তত ৭০ টি ক্যান্সার সৃষ্টির কারণ ।

এই বাস্তবতায় ঢাকার মহাখালী ডিওএইচএস,র মতো একটি গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকায় ক্ষতিকর তামাক কারখানা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) মনে করে, কোনভাবেই কর্পোরেট লাভের জন্য জনস্বাস্থ্যকে বিসর্জন দেওয়া যায় না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং নির্মল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএমএসএস-সরকারের কাছে আহবান জানাচ্ছে যে, জনস্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অবিলম্বে মহাখালী ডিওএইচএস এর আবাসিক এলাকা থেকে তামাক কারখানা অন্যত্র সরিয়ে নেয়া হোক বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান