ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে জনস্বাস্থ্য আইনজীবীদের বিবৃতি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৯ বিকাল

Link Copied!

বাংলাদেশে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি এখনও জনস্বাস্থ্যের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারছে না উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনস্বাস্থ্য বিষয়ে কর্মরত দেশের বিজ্ঞ আইনজীবীরা । তামাকজনিত কারণে সৃষ্ট রোগের চিকিৎসা ব্যয় বৃদ্ধি, কৃষি ও খাদ্য উৎপাদনযোগ্য জমির ক্ষতি বৃদ্ধি এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন তারা। আজ বৃধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পাব্লিক হেল্থ ল’ইয়ারস নেটওয়ার্কের সদস্য মো. জোবায়ের আল মামুন অনিম স্বাক্ষরিত জনস্বাস্থ্য আইনজীবীদের এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তামাকের বিদ্যমান বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দেশে আইন ও সহায়ক পলিসি প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো বিদ্যমান আইনের নানা ফাঁকফোকর ব্যবহার করে তরুণ প্রজন্মকে আসক্ত করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আইন শক্তিশালী করা না গেলে বিজ্ঞাপন, সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি), স্পনসরশিপ এর মাধ্যমে তারা জনগণ ও নীতিনির্ধারকদের প্রভাবিত করতেই থাকবে। সর্বদা হুমকির মুখে থাকবে জনস্বাস্থ্য।

সাংবিধানিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর ১৮ এর (১) অনুচ্ছেদ অনুসারে, জনস্বাস্থ্য ও নৈতিকতা অংশে জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এখানে আরোও উল্লেখ রয়েছে যে, স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন ৷

অন্যদিকে তামাক নিয়ন্ত্রণ সম্পর্কে হাইকোর্টের যুগান্তকারী রায়ের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে মহামান্য হাইকোর্টের কয়েকটি যুগান্তকারী রায়ও রয়েছে। এর মধ্যে একটি রায়ে সরকারকে সিগারেট ও অন্যান্য তামাক পণ্যের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিকল্প শিল্পে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আইনজীবীরা আরও বলেন, জনস্বাস্থ্য আইনজীবীগণ মনে করেন, এমতাবস্থায় জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাক আসক্তি থেকে রক্ষায় এখনই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করা অত্যাবশ্যক। তামাকজনিত মৃত্যুহার কমানো, তরুণ ও শিশুদের আসক্তি থেকে রক্ষা, স্বাস্থ্যখাতে অযাচিত ব্যয় হ্রাস, সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতি  পূরণ, বাংলাদেশ সংবিধান এবং মহামান্য হাইকোর্ট এর বিধান বাস্তবায়নে জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবীদের আহবান, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করে সত্যিকার অর্থে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান