ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

ডিএনসিসি ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যকার বেআইনী চুক্তি ও দুর্নীতির প্রতিবাদে পরিবেশকর্মীদের চিঠি

প্রতিবেদক
admin
১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

Link Copied!

মাঠ পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলনের পরিবেশকর্মীগণ গুলশান ইয়ুথ ক্লাবের অবৈধ দখল থেকে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক পুনরুদ্ধারে ডিএনসিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে চিঠি দিয়েছে। গত ২০ আগষ্ট ২০২৫  ডিএনসিসি প্রশাসকের সাথে পরিবেশবাদীদের আলোচনা সভায় প্রাপ্ত  ডিএনসিসি এবং গুলশান ইয়ুথ ক্লাবের সাথে করা চুক্তি পর্যালোচনা করে গতকাল রোববার সকালে এ চিঠি দেয়া হয়।

চুক্তি পর্যালোচনা করে দেখা গেছে, আইন ও আদালতের রায় অনুসারে মাঠ ভাড়া দেয়া নিষিদ্ধ এবং আদালত গুলশান ইয়ুথ ক্লাবের তৈরি করা সকল স্থাপনা ইতিমধ্যে অবৈধ ঘোষণা করেছে। আদালতের রায়ের পর সেই সকল অবৈধ স্থাপনাকে চুক্তিতে বৈধতা দেয়া এবং ক্লাবকে মাঠ ভাড়া দেয়ার ক্ষমতা দিয়ে চুক্তি সম্পাদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে আদালত অবমাননা এবং দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। পরিবেশকর্মীরা  অভিযোগ করেন যে চুক্তিটিতে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক (পূর্ববর্তী গুলশান সেন্ট্রাল পার্ক) বিষয়ে  সুপ্রিম কোর্ট- এর ৩ টি রীটের নির্দেশনার লঙ্ঘন করা হয়েছে,  চুক্তি প্রণয়নের ক্ষেত্রে জড়িত ডিএনসিসি-র কর্মচারী ও গুলশান ইয়ুথ ক্লাব আদালতের তথ্য গোপন করে প্রতারণা করে চুক্তি সম্পাদন করেছে, চুক্তিটি মাঠ, পার্ক, জলাধার আইন ২০০০ আইন এবং রাজউকের সাথে ঢাকা সিটি কর্পোরেশনের চুক্তির শর্ত-এর লঙ্ঘন, ডিএনসিসি সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ধারা ৮০ (১) (গ) লঙ্ঘন করেছে,  সরকারী সম্পত্তি একটি বেসরকারী ক্লাবের লাভ এবং আয়ের জন্য তুলে দিতে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে, ডিএনসিসি কর্তৃক এ ধরনের অবৈধ চুক্তি শুধু আইনের লঙ্ঘন নয়, এ ধরনের চুক্তি দুর্নীতি দমন আইনের তফসিলভুক্ত একটি অপরাধ।

চিঠিতে বলা হয়, গুলশান ইয়ুথ ক্লাব বনাম রাজউকের রীট মামলায় (Writ Petition No. 2891 of 2013) গুলশান ইয়ুথ ক্লাব ৩১ আগষ্ট ২০২২ এ হেরে যায়।  এ রীট মামলায় আদালত নির্দেশ দেয় ‘‘the respondent No. 3 is directed to demolish all unauthorised structures from the Plot No. 130A, Gulshan Avenue, Dhaka to restore the character of the park and protect the same”। গুলশান ইয়ুথ ক্লাব এই তথ্য গোপন করে ০৬ মার্চ ২০২৪ সালে ডিএনসিসি-র সাথে এই চুক্তি করে। যা অবৈধ এবং দুর্নীতির সামিল।

পরিবেশকর্মীরা আগামী ০৭ কর্মদিবসের মধ্যে গুলশান ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ডিএনসিসি-র প্রশাসকসহ চেয়ারম্যান রাজউক, গণপুর্ত উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টাকে আহবান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers