ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা বিভাগের ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের সমন্বয়ে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ এপ্রিল ২০২৬ (বুধবার) রাজধানীর পল্টনে ডিআর টাওয়ারে ডেল্টা লাইফ ট্রেনিং সেন্টারে এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি একক বীমা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, নবাবগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ কর্মএলাকার ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের সমন্বয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বীমা পেশায় পেশাজীবী ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে কোম্পানির এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি, এসইভিপি (হিসাব) পল্লব ভৌমিক, একক বীমার উন্নয়ন প্রধান মো. ফরহাদ জলিল।
এছাড়াও কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফকরুদ্দিন আসিফ, সিইও, সেলফ্ মেড বাংলাদেশ।


