ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ৪:৩১ বিকাল

Link Copied!

দেশের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গত ২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। কমিউনিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা চর্চাকে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

উদ্যোগের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মা ও শিশুর সুস্থতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। একই সঙ্গে এই অংশীদারত্ব ফ্রেন্ডশিপ কমিউনিটি মেডিকেইডস (এফসিএম)-এর উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স জিশান বায়েজিদ রহমান এবং ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল অ্যান্ড সিএফও মুহাম্মদ শামীম রেজা।

এই উদ্যোগের মাধ্যমে দেশের ২০টিরও বেশি জেলার সুবিধাবঞ্চিত প্রায় ৪২ হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কার্যক্রমটি সাতক্ষীরা, শ্যামনগর, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট, মংলা, বরিশাল, লক্ষ্মীপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, দক্ষিণ সুরমা, চাঁদপুর, হবিগঞ্জ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও পাবনায় পরিচালিত হবে।

উদ্যোগটি বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করবেন ফ্রেন্ডশিপের ৬৯০ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী। তাঁরা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করতে সহায়তা করবেন।

এসব পণ্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচার সাবান, ডিশওয়াশিং বার, টয়লেট ক্লিনার, টুথপেস্ট, গোসলের সাবান ও হ্যান্ডওয়াশ।

ফ্রেন্ডশিপের তৃণমূল পর্যায়ের বিস্তৃত নেটওয়ার্ক এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিলিভার বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অংশীদারত্ব বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে কাজ করবে।

সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের প্রাপ্তি সহজ করার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ভালো অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের এই অংশীদারত্ব দেশের দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকারের প্রতিফলন। এসব অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় জ্ঞান, পণ্য ও সহায়তা লাভের সুযোগ বিস্তৃত করার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনযাপনে উৎসাহিত করাও উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে তরল ও পুষ্টিকর খাবারের পরামর্শ