ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০৩ জনের। সব মিলিয়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে।

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, মোটরসাইকেলেই প্রাণহানি বেশি

বাড়তে পারে বৃষ্টি, পাঁচদিনের মধ্যে বাংলাদেশ ছাড়তে পারে মৌসুমি বায়ু

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

অক্টোবরে বঙ্গোপসাগরে ২-৩ লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরেই কি শীতের আগমন? যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

vivo Y32: Coming with an 8,000mAh Battery

2,000+ Stories. 2,000+ Perspectives. One Creative Journey with OPPO & BUP

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

গণিতে বিশ্বসেরা দেশগুলোর তালিকা প্রকাশ: শীর্ষস্থানে চীন-সিঙ্গাপুর