ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৭ বিকাল

Link Copied!

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান রাবেয়া। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী

গাজীপুরে গাড়িচাপায় সাড়ে ৩ বছরের মেয়েসহ মা নিহত

রোবটিক সার্জারি চালুসহ চীনের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বিএমইউ

When the Network Disappears, UltraLink Keeps Phones Connected

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

মুন্সীগঞ্জে রবি মৌসুমে ৭৪ হাজার টন সার বরাদ্দ

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, ৫০ হাজার কর্মসংস্থানের আশা

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্যসহ সন্দেহজনক চালান জব্দ

নিম্নচাপের প্রভাবে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা

নেপালে হিমলুং হিমালে তুষারধসে ২ জনের মরদেহ উদ্ধার