ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মুন্সীগঞ্জে শুরু কলেরার দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ বিকাল

Link Copied!

দেশব্যাপী ওরাল কলেরা টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে টিকা খাওয়ানো শুরু হয়েছে। জেলায় প্রথম ডোজ গ্রহণকারী ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১ থেকে ১৮ বছর বয়সী যারা প্রথম ডোজ ওরাল কলেরা টিকা গ্রহণ করেছে, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। জেলায় প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আরিফুল রহমান জানান, সদর উপজেলার ২৪০টি অস্থায়ী ইপিআই কেন্দ্র এবং বিভিন্ন বিদ্যালয়ে একযোগে শিক্ষার্থীদের কলেরা টিকা খাওয়ানো হচ্ছে। এ কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, যারা প্রথম ডোজ গ্রহণ করেছে, তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম