ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ বিকাল

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার যাত্রা শুরু করলে রাবেয়া ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়। তবে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছিল। পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

তিতুমীর-বরেন্দ্র ট্রেন থামানোর দাবিতে মিরজাগঞ্জে মানববন্ধন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু