ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাটারায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ সকাল

Link Copied!

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী লিটন। পেশায় তিনি স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। তারা দুজনই রাজধানীর গুলশান-শাহজাদপুর এলাকায় বসবাস করতেন।

নিহতের বন্ধু রাকিব জানান, মঙ্গলবার রাতে সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসেছিলেন রবিউল। তারা নতুন বাজার এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাটারায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ২, উদ্ধার ১১ জেলে

অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে বড় ধরনের শরণার্থী সংকটের আশঙ্কা

স্বাধীন তদারকি ও জবাবদিহিতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

ডেঙ্গু চিকিৎসায় ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া

899 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মান্দায় বাসচাপায় চার্জারভ্যান চালক নিহত