ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার অঙ্গীকার সরকারের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ বিকাল

Link Copied!

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘এ লেপ্রসি-ফ্রি বাংলাদেশ: এভিডেন্স, চ্যালেঞ্জেস অ্যান্ড ব্লুপ্রিন্ট টু সাকসেস-জয়েন্ট মনিটরিং মিশন অন লেপ্রসি ইন বাংলাদেশ কিক-অফ মিটিং’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ কুষ্ঠের মতো সংক্রামক রোগের ঝুঁকিতে থাকলেও দেশের বৃহৎ জনসংখ্যাই বাংলাদেশের শক্তি। নানা সীমাবদ্ধতা ও জনসংখ্যার চাপের মধ্যেও চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কুষ্ঠ নির্মূলে এনজিও অংশীদাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি তাদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা কামনা করেন।

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, প্রফেসর ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এবং ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আফসানা আলমগীর খান, ডা. আয়া ইয়াজিমা ও ডা. ভিভেক লাল।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়