ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ন্যায্যতার দাবিতে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় সমাবেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৩, ৫:২৮ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে সারা বিশ্বই এখন সোচ্চার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষ দিকে আছে বাংলাদেশ। তাই বাংলাদেশেও এ বিষয়ে সচেতনতা এবং কর্মকাণ্ড বেড়েছে। এরই অংশ হিসাবে আগামী ১৭-১৮ নভেম্বর জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ করবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে কর্মরত কয়েকটি পরিবেশবাদী সংগঠন। মূলত কপ-২৮-কে সামনে রেখেই ঢাকার এ আয়োজন।

বুধবার ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জলবায়ু ন্যায্যতা সমাবেশ-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। জলবায়ু ন্যায্যতা সমাবেশ-২০২৩-এর আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন সুলতানা কামাল।

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বিশ্বনেতাদের কাছে জলবায়ু ন্যায্যতার অধিকারগুলো জোরালোভাবে উপস্থাপন করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

দুই দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর সিদ্ধেশ্বরীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আয়োজনে দেশি ও বিদেশি অংশীজনদের পাশাপাশি জীবাশ্ম জ্বালানিজনিত জলবায়ুসংকটের হুমকিতে থাকা উপকূলীয় ও অন্যান্য এলাকা থেকে প্রায় ৭০০ জন প্রতিনিধি এ আয়োজনে সরাসরি অংশগ্রহণ করবেন।

সমাবেশের আয়োজক সংগঠনগুলো হলো ব্ৰতী সমাজ কল্যাণ সংস্থা, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্ট ফাউন্ডেশন, গ্লোবাল ল থিংকার্স সোসাইটি, ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস, লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার সোসাইটি, ন্যাশনাল রিভার আলাইন্স, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।

এছাড়াও এ সমাবেশে যুক্ত আছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ আদিবাসী ফোরাম-সহ জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা।

Facebook Comments Box

আরও পড়ুন

হেলথ প্রমোশনে যৌথ উদ্যোগে কুয়েট-ডাব্লিউবিবি ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কোন দিন কখন চলবে ট্রেন

PROGGA, ATMA Call for Tobacco Tax Structure Reform in Final Budget

চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

টেকসই প্রযুক্তির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে সংকটাপন্ন এলাকা

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, দুর্যোগ এলাকা ঘোষণা

Upay-foodpanda partnership to simplify transactions

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু