ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ

অনলাইনে অবাধে ই-সিগারেট বিক্রি বন্ধে বাণিজ্য মন্ত্রণায়কে এনটিসিসির অনুরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ আগস্ট ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ

Link Copied!

গর্ভবতীরাও ঝুঁকছেন ই-সিগারেটে

জনস্বাস্থ্য সুরক্ষায় আমদানি নিষিদ্ধ ই-সিগারেট/ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অনলাইনে অবাধে বিক্রি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি)। গত ৩ আগস্ট ২০২৫ এনটিসিসির মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়ে এ চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বলা হয়েছে, দেশে ই-সিগারেট ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য আমাদানী নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয় হতে গত ০১ জানুয়ারি, ২০২৫ তারিখ প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু, সিগারেটের চেয়ে কম ক্ষতিকর/হার্ম রিডাকশন পণ্য বা সিগারেটের বিকল্প উল্লেখে মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়ে সুকৌশলে দেশে এ সকল ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ইন্টারনেট ও স্মার্ট ফোন সহজলভ্য হওয়ায় দেশের প্রায় সকল স্তরের মানুষের মধ্যে ইন্টারনেটভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। এ মাধ্যমকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত অনলাইন কেনাকাটা ও বিজ্ঞাপন প্রচারের নেটওয়ার্ক।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশে ই-সিগারেট/ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম প্রকাশ্যে কেনা-বেচা পরিলক্ষিত না হলেও বর্তমানে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্যটি বিক্রয় করা হচ্ছে। ঘরে বসেই নগদ অথবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে আমদানি নিষিদ্ধ পণ্যটি ক্রেতাদের নিকট বে-আইনিভাবে সরবরাহ করছে প্রতিষ্ঠানগুলো। এরূপ কার্যক্রন জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগ এবং নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। কোমলমতি কিশোর-তরুণ ও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের গোপনে এই নিষিদ্ধ পণ্য ব্যবহারের বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সময়ে সময়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশে আমদানি নিষিদ্ধ ক্ষতিকর ই-সিগারেট/ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ক্রয় ও ব্যবহারের সুযোগ বন্ধ করতে ই-কমার্স ওয়েবসাইটে পণ্যটির অবাধ ক্রয়-বিক্রয় ও প্রচার-প্রচারণা বন্ধ/নিয়ন্ত্রণ করা জরুরি প্রয়োজন। এমতাবস্থায়, জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষত দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমদানি নিষিদ্ধ ক্ষতিকর ই-সিগারেট/ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের মারাত্মক ক্ষতি হতে সুরক্ষা দিতে ই-কমার্স ওয়েবসাইটে পণ্যটির অবাধ ক্রয়-বিক্রয় ও প্রচার- প্রচারণা জরুরিভিত্তিতে বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

আরও পড়ুন

এবারের বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

বিষ-রাসায়নিকের মরণফাঁদে বিপন্ন হাওরের বাস্তুসংস্থান

জাটকা সংরক্ষণে কঠোর অভিযান, দরিদ্র জেলেদের বাড়তি সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় পতন, কমতে পারে দেশের বাজারের দামও

দুপুরের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের