ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

দেশে ই-সিগারেট উৎপাদন ও কারখানা স্থাপনের অনুমতি প্রদান না করার নির্দেশ

প্রতিবেদক
admin
২৮ জুলাই ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

Link Copied!

দেশে ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম যন্ত্র ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদনের কোনো কারখানা স্থাপনের অনুমতি প্রদান না করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ এফসিএমএ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে চিঠিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৮ মে ২০২৫ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ চিঠি ইস্যু করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে সবধরনের ই-সিগারেট ও ই-সিগারেটের যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ রয়েছে। ফলে দেশেও ই-সিগারেট উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলো তামাক বিরোধী জোট।

বিশ্বে ইতোমধ্যো যুক্তরাষ্ট্র, ভারত, হংকংসহ ৪০টির বেশি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers