ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

তামাকের মূল্য ও কর হার বৃদ্ধি ঠেকাতে কোম্পানির চোরাচালান মিথ ও রাজস্ব কম দেখানোর চেষ্টা

প্রতিবেদক
admin
১ জুন ২০২৫, ৫:০০ অপরাহ্ণ

Link Copied!

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে চলতি অর্থবছরে দ্বিতীয়বারের মতো তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার বৃদ্ধি করে সরকার। কিন্তু বহুজাতিক তামাক কোম্পানি সরকারের ঘোষিত তামাক মূল্য ও কর হার বৃদ্ধি ঠেকাতে তামাক কোম্পানির চোরাচালান মিথ ও রাজস্ব কম দেখানোর চেষ্টা করছে। একইসঙ্গে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যের ওপর কর ও মূল্য বৃদ্ধি ঠেকাতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাংবাদিক ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।

আজ রোববার (০১ জুন ২০২৫) সকাল ১১টায় রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সম্মেলন কক্ষে “তামাকজাত দ্রব্য থেকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ ও করণীয়”শীর্ষক একটি সেমিনারের তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. শফিকুল ইসলাম ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল আলম। এছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, তামাক নিয়ন্ত্রণ গবেষক ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা। বিইআর এর প্রকল্প কর্মকর্তা ইব্রাহীম খলিলে সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনটিটিপির প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।

সেমিনারে বক্তারা বলেন, গবেষণায় দেখা গেছে জাতীয় বাজেট ঘোষণার আগে এপ্রিল ও মে মাসে গণমাধ্যমে চোরাচালান সংক্রান্ত নানা প্রতিবেদন ও মতামত প্রকাশ করা হয়। এসব চোরাচালান সংক্রন্ত সংবাদগুলো অধিকাংশই হুবহু একই ধরনের। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, এসব চোরাচালানের পিছনে কারা তাদের কোনো হদিস নেই। একইসঙ্গে এসব ঘটনায় কাউকে আটকও করতে দেখা যায় না। অধিকাংশ সময়ই তথাকথিত চোরাচালানকৃত সিগারেট বিমান বন্দরে লাগজের পাশে পড়ে থাকতে দেখা যায়। বিদেশ থেকে বেশি দামে সিগারেট কিনে এনে কেনো দেশে কম দামে বিক্রি করবে চোরাচালানকারীরা সেই প্রশ্নেরও উত্তর মেলেনি কখনো। কারণ উন্নত দেশ তো বটেই প্রতিবেশী দেশগুলোর চেয়েও বাংলাদেশে সিগারেটের দাম অনেক কম। ফলে এ ধরনের সিগারেট চোরাচালানের উদ্দেশ্য ও গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে।

তারা আরও বলেন, এনবিআরের আটককৃত শীর্ষ ১০ পণ্যের তালিকায় সিগারেট নেই। আর্ক ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, দেশে অবৈধ সিগারেটের বাজার মাত্র ৫.৪ শতাংশ! আসলে এসব ঘটনার পিছনে বহুজাতিক তামাক কোম্পানিই জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। একইসঙ্গে সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধি করলে যে আসলেই চোরাচালান ও অবৈধ সিগারেটের বাজার বৃদ্ধি পায় না সেটা সিগারেটের ধারাবাহিক উৎপাদন ও রাজস্ব আয়ের চিত্রের মাধ্যমে ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে সিগারেট থেকে রাজস্ব আয় হয়েছে ৫ হাজার ১২২ কোটি টাকা। আর সেটা ১৫ বছর পর ২০২২-২৩ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৭ কোটি টাকা! আবার এই ১৫ বছরে কখনোই সিগারেটের উৎপাদন ও বিক্রির হার কমেনি।

বক্তারা সেমিনারে আরও বলেন, গত ৯ জানুয়ারি সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধির পরপরই তামাক কোম্পানিগুলো সিগারেটের চোরাচালান বাড়বে বলে অপপ্রচার করছে। একইসঙ্গে তামাক কোম্পানিগুলো সিগারেটের উৎপাদনও কমিয়ে দেয়। বিএটির সিগারেট উৎপাদন ও সরকারের রাজস্ব প্রাপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারিতে মোট ৫৭৮ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৭০০ শলাকা সিগারেট উৎপাদন করে বিএটি। এর মধ্যে শুধু নিম্ন স্তরের ছিলো ৩৪৩ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৯০০ শলাকা। একইসঙ্গে চার স্তর মিলে জানুয়ারিতে বিএটি সরকারকে রাজস্ব দেয় মোট ৩০৭৯ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৩১০ টাকা। ফলে সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধির পর তামাক কোম্পানি নিজেদের অপপ্রচার প্রমাণ করতে ফেব্রুয়ারিতে সিগারেটের উৎপাদন ও রাজস্ব কমিয়ে দেয়। জাতীয় রাজস্ব বোর্ড বিএটির অপপ্রচারে কর্ণপাত না করায় সেই সুফলও মিলতে শুরু করেছে গত এপ্রিল মাস থেকে। কারণ তাদের উৎপাদন ও এ খাত থেকে রাজস্ব বৃদ্ধি আবারও বৃদ্ধি পেয়েছে।

ফলে আসন্ন বাজেটে এনবিআরকে তামাক খাতে যৌক্তিক হারে মূল্য ও কর হার বৃদ্ধি জানিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে তামাক কোম্পানির অপপ্রচারে কর্ণপাত না করে ধৈর্য সহকারে তামাক কর আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। এসময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও তামাক বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers