আসন্ন ঈদুল ফিতরের আগেই ফিরতি যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) থেকে ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ থেকে পাওয়া যাবে।
এবারের ঈদযাত্রার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
যাত্রীদের প্রতি রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধ, ঈদুল ফিতরের ফিরতি যাত্রার জন্য আগে থেকে টিকিট নিশ্চিত করতে অনলাইনে সময়মতো টিকিট সংগ্রহ করা।


