ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৬, ৫:৩৭ বিকাল

Link Copied!

সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৯০ জন রোগী।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দুজন এবং হামজনিত উপসর্গে মারা গেছে চারজন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামজনিত উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) হাম ও এর উপসর্গে ছয়জনের মৃত্যু হয়। ওই ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান