ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ বিকাল

Link Copied!

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার সদর, তালা ও আশাশুনি উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮), সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯) এবং আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে বাড়ির পেছনে ঘাস কাটছিলেন রুবিনা খাতুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, রাত ৮টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই নিহত হন।

মেহেদী হাসান ডুমুরিয়া এলাকায় এ্যাকমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম