ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

শিশুদের সুরক্ষায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ । ১৩ জন

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬: দেশে হামের বাড়তি প্রকোপ থেকে শিশুদের সুরক্ষায় জরুরি হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুদের সংক্রমণ ঝুঁকি কমাতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা গ্রহণের পর অন্তত ৩০ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান করতে হবে, যাতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, টিকা নেওয়ার পর যদি কোনো উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে অসুস্থ শিশুদের এই টিকার আওতার বাইরে রাখা হয়েছে। শিশুরা সুস্থ হওয়ার পর উপযুক্ত সময়ে এই টিকা গ্রহণ করতে পারবে।

কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।