ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ফ্যামিলি কার্ডের আওতায় ৩৭৮ পরিবার, মাসে পাবেন ২,৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ । ৪ জন

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা পাচ্ছেন একটি ওয়ার্ডের ৩৭৮টি হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবার। এই কর্মসূচির আওতায় কার্ডপ্রাপ্ত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। এতে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় নাটোর জেলার লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফারজানা শারমিন, প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

প্রথম পর্যায়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি নারীপ্রধান পরিবারের মাঝে এই কর্মসূচি শুরু হচ্ছে।

এ বিষয়ে মো. জুলহাস হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লালপুর উপজেলা জানান, প্রথম ধাপে উপজেলার একটি ওয়ার্ডের ৩৭৮টি হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। ইতোমধ্যে সকালে সুবিধাভোগী পরিবারগুলোর মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে।

পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। এ প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।