ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রোবটিক সার্জারি চালুসহ চীনের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বিএমইউ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ বিকাল

Link Copied!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি চালুসহ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে চীনের ইউনান প্রাদেশিক সরকার ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বিএমইউতে তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনা প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অর্জন ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ কিয়াং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিএমইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিএমইউর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বৈঠকে রোবটিক সার্জারিসহ আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, চিকিৎসক প্রশিক্ষণ, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবায় দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি প্রফেসর লি জিয়ংমিংসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

সভায় বিএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল বিএমইউর বহির্বিভাগ পরিদর্শন করে। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং যৌথ উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়