রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম-কে এই নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রেস সচিবের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে রাজধানীর সড়ক পরিবহন পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এছাড়া, প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশও দিয়েছেন।


