রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকায় দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ।
এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
এদিকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের তাপমাত্রা ছিল-চট্টগ্রামে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


