ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ । ৫৯ জন

রাজধানী ঢাকায় শীতের আমেজ কাটতে না কাটতেই আবহাওয়ায় দেখা দিয়েছে মৃদু পরিবর্তন। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত মিলছে। দিনের বেশিরভাগ সময় রোদের তীব্রতা কম থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই।

উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।

এর আগে মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।