ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৩ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস ও গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কনটেইনারবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম বিশ্বাস। সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

উপকূলের দিকে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর নিম্নচাপের প্রভাবে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

পাসপোর্ট হারালে এবার দিতে হবে বাড়তি ১০ হাজার টাকা!

‘জলবায়ু পদক্ষেপ রাজনীতির জন্যও ভালো’-ব্রিটিশ জলবায়ুমন্ত্রী

জরুরি ঝুঁকি মোকাবিলায় সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

ভাটারায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ২, উদ্ধার ১১ জেলে

অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে বড় ধরনের শরণার্থী সংকটের আশঙ্কা

স্বাধীন তদারকি ও জবাবদিহিতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ