ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  • অন্যান্য

মালয়েশিয়ায় এমপিভি দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ । ২৫ জন

মালয়েশিয়ায় একটি মাল্টি-পারপাস ভেহিকল (এমপিভি) নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত এবং তার আট বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে দেশটির জোহর বারু যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সদস্যের একটি পরিবার গাড়িটি নিয়ে জোহর বারুর দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে থাকা গার্ডরেইলে ধাক্কা দেয়। এতে সামনের যাত্রী আসনে বসা ৪৬ বছর বয়সী সুফাত আইনি ঘটনাস্থলেই মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যান।

নিহতের ৪১ বছর বয়সী স্ত্রী গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় পেছনের আসনে থাকা তাদের আট বছর বয়সী কন্যা শরীর ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত মুয়ার জেলার হাসপাতাল পাকর সুলতানাহ ফাতিমাহ (এইচপিএসএফ)-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

টাংকাক জেলার পুলিশ প্রধান রোসলান মোহদ তালিব জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে গাম্বির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহদ খালিদ মোহদ আরিস জানান, বিকেল ৪টা ৪২ মিনিটে জরুরি কল পাওয়ার পর ছয়জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছান। তারা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে নিহত ব্যক্তিকে গাড়ি থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দুর্ঘটনায় চালক স্ত্রী প্রাণে বেঁচে গেলেও পরিবারের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।