ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভারতে কৃত্রিমভাবে ফল পাকানোয় কঠোর অবস্থান, জেল-জরিমানার ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৬, ৪:২৭ বিকাল

Link Copied!

ভারতে কৃত্রিম উপায়ে ফল পাকানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে Food Safety and Standards Authority of India (এফএসএসএআই)। সংস্থাটি জানিয়েছে, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এফএসএসএআইয়ের তথ্যমতে, আম ও কলার মতো জনপ্রিয় ফল দ্রুত বাজারজাত করতে কিছু অসাধু ব্যবসায়ী বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছেন। বিশেষ করে ফল পাকাতে ইথেফোনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের অপব্যবহার বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

সম্প্রতি হায়দ্রাবাদসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চলতি মাসের শুরুতে হায়দ্রাবাদে নিষিদ্ধ ইথিলিন রাইপার ব্যবহার করে আম পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এফএসএসএআই দেশের সব খাদ্য নিরাপত্তা কমিশনার ও আঞ্চলিক পরিচালকদের বাজার ও হিমাগারগুলোতে নিয়মিত তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে। তদন্তে দেখা গেছে, অনেক ক্ষেত্রে ফল সরাসরি ইথেফোন দ্রবণে ডুবিয়ে রাখা হচ্ছে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে—ফলের সঙ্গে রাসায়নিকের সরাসরি সংস্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া ফল পাকানোর গুদামগুলোতে বিষাক্ত অ্যাসিটিলিন গ্যাস শনাক্ত করতে বিশেষ স্ট্রিপ পেপার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্ট্রিপ সন্দেহভাজন ফল থেকে নির্গত গ্যাস পরীক্ষা করে কৃত্রিম পাকানোর প্রমাণ দেবে।

বিশেষজ্ঞদের মতে, ফল পাকাতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি শ্বাসকষ্ট, গিলতে সমস্যা এবং দীর্ঘমেয়াদে পাকস্থলীতে আলসারের ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে দিল্লি এবং হরিয়ানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ভোজ্য তেল ও নকল ওষুধও জব্দ করেছে কর্তৃপক্ষ।

সাধারণ ভোক্তাদের সতর্ক করে এফএসএসএআই জানিয়েছে, অস্বাভাবিক উজ্জ্বল বা অত্যধিক রঙিন ফল এড়িয়ে চলা উচিত। সন্দেহজনক প্রলেপযুক্ত ফল না কেনার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স