ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

বেনাপোলে বিজিবি গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ । ২৫ জন

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির একটি গাড়ির ধাক্কায় রোমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল পোর্ট থানা এলাকার সুমন শেখের ছেলে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান বাইসাইকেলে করে শার্শা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে আমড়াখালী চেকপোস্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত অবস্থায় রোমানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি এবং ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।