ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ । ২১ জন

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় চৈতি নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্কুল ছুটির পর স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

নিহত চৈতি বরিশাল মহানগরীর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়, বরিশাল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, সে তার মায়ের সঙ্গে জিয়া সড়ক এলাকার বাংলালিংক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

পুলিশের তথ্য অনুযায়ী, স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।