ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ১১ জন

চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শহরের ওয়াপদা গেট সংলগ্ন খলিসাডুলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এলপিজি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না করা, অগ্নিনির্বাপকের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।