ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’: মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ । ১১৮ জন

স্বনামধন্য ব্রিটিশ নৈতিক প্রসাধনী (এথিকাল বিউটি) ব্র্যান্ড দ্য বডি শপ ঘোষণা করেছে তাদের বহুল প্রত্যাশিত ‘এন্ড অব সিজন সেল’। এই সেলের আওতায় আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রেতারা দ্য বডি শপের বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

মাসব্যাপী এই বিশেষ সেল অফারে বডিকেয়ার, হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও ফ্র্যাগরেন্স-সব ক্যাটাগরির পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। এতে করে ক্রেতারা স্বল্প মূল্যে নিজেদের পছন্দের বিউটি পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

সেলের বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে দ্য বডি শপের জনপ্রিয় ও বেস্ট-সেলিং পণ্যগুলো। এর মধ্যে রয়েছে মোরিঙ্গা বডি লোশন, স্ট্রবেরি বডি ইয়োগার্ট, সিগনেচার সেন্টস হোয়াইট মাস্ক, ফুল রোজ এবং ব্রিটিশ রোজ ইডিটি। পাশাপাশি স্কিন কেয়ার রুটিন আরও সমৃদ্ধ করতে ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারের মতো পণ্যেও উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।

প্রাকৃতিক উপাদানে তৈরি উচ্চমানের প্রসাধনী পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতেই এই মাসব্যাপী সেল কার্যক্রম চালু করেছে দ্য বডি শপ। পরিবেশবান্ধব ও নৈতিক উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি ক্রেতাদের আত্মযত্নে সচেতন করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।

আগ্রহী ক্রেতারা দ্য বডি শপের নিকটবর্তী স্টোরে গিয়ে কিংবা ব্র্যান্ডটির নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এই ‘এন্ড অব সিজন সেল’-এর সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে ও কেনাকাটা করতে পারবেন।