ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

দুবাই থেকে দেশে ফিরলো ইউএস-বাংলার ২৭ ফ্লাইট ক্রু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ । ৪৫ জন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে ৫ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিল। অনিশ্চিত পরিস্থিতিতে দিন কাটানো ক্রুদের দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারকে চিন্তামুক্ত করতে সক্ষম হয়েছে ইউএস-বাংলা।

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকে ইউএস-বাংলা দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

৫ মার্চ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অপর ফ্লাইটটি ৬ মার্চ, শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করবে।

বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।