ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ । ২৩ জন

দেশের ছয় জেলায় দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট। এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।