ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ । ২৯ জন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রজেক্টের হলরুমে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. মোর্শেদ আহ্সান এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান (জিশান) উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাশ কিস্কু, মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম এবং হেলথ অফিসার শাহিদুজ্জামান।

ক্যাম্পেইনে এলাকার প্রায় ৩০০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় এবং পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।

এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।